1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লার তিতাসে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অনলাইন শপিংয়ের নামে প্রতারণা: বন্দর থানা পুলিশের অভিযানে চক্রের ৪ সদস্য গ্রেফতার সোনারগাঁয়ে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে অভিযান: ১ লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ কিশোরী আটক সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্বl সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে এতিম শিশুদের সঙ্গে ১৪/১৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে
১৪৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দী খান বাড়ী দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশুদের সঙ্গে ইফতার ও সেহারীর আয়োজন করেছে ১৪/১৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রোববার (১৫ মার্চ) সংগঠনটির উদ্যোগে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ১৪/১৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাকলাইন
সজিব, সদস্য মীমরাজ হোসেন রাহুল, তানভীর সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এসময় বক্তব্যে মীমরাজ হোসেন রাহুল বলেন, ১৪/১৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি মানবিক সংগঠন। সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। পবিত্র মাহে রমজান আমাদের সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। আজ আমার জন্মদিন উপলক্ষে এতিম শিশুদের সঙ্গে ইফতার করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সবার কাছে দোয়া চাই, যেন ভবিষ্যতেও সংগঠনের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে পারি।ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আয়োজকরা জানান, পুরো আয়োজনটি ১৪/১৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাঈম মিয়া, সাবেক অর্থ সম্পাদক ইমরান মোল্লা ও সাবেক সহ-সভাপতি হাসান ছাবেড়ির সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

পরে এতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহজালাল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট