Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে রেলওয়ে পুলিশের ওপর হামলা, অভিযানে আটক ২

By একুশে বাংলা নিউজ
March 16, 2026 1 Min Read
0

নারায়ণগঞ্জে রেলওয়ে পুলিশের ওপর হামলা, অভিযানে আটক ২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে রেলওয়ে পুলিশের দুই সদস্যের ওপর হামলার ঘটনায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৫ মার্চ) রাত প্রায় ১১টার দিকে শহরের উকিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— শহরের গলাচিপা এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে অনিক (২৮) এবং একই এলাকার হারুন শেখের ছেলে মিস্টার (২৬)। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান ও কনস্টেবল আরিফুল ইসলাম উকিলপাড়া থানকাপড় মার্কেটের সামনে থেকে দুই যুবককে গাঁজাসহ...
২৭২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জে রেলওয়ে পুলিশের দুই সদস্যের ওপর হামলার ঘটনায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৫ মার্চ) রাত প্রায় ১১টার দিকে শহরের উকিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— শহরের গলাচিপা এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে অনিক (২৮) এবং একই এলাকার হারুন শেখের ছেলে মিস্টার (২৬)।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান ও কনস্টেবল আরিফুল ইসলাম উকিলপাড়া থানকাপড় মার্কেটের সামনে থেকে দুই যুবককে গাঁজাসহ আটক করেন। পরে তাদের ছিনিয়ে নিতে স্থানীয় কয়েকজন ব্যক্তি পুলিশের ওপর হামলা চালায় এবং দুই পুলিশ সদস্যকে মারধর করে।
হামলায় আহত এসআই মিজানুর রহমান ও কনস্টেবল আরিফুল ইসলামকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জে র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ৭৫ হাজার টাকা জরিমানা

Next

বৈদ্যের বাজার ইউনিয়নে অসচ্ছল পরিবারের পাশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মামুন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *