বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে হত্যা: প্রধান আসামি সোহাগ গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে
২১৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহাগকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।
র‍্যাব সূত্রে জানা যায়, নিহত সাইদ আহমেদ সাব্বির (৩০) দীর্ঘদিন ধরে এলাকায় ওয়াইফাই লাইনের ব্যবসা করে আসছিলেন। এদিকে গ্রেফতারকৃত আসামি সোহাগের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ফতুল্লা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছিল। সাব্বির বিভিন্ন সময় এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানালে আসামিরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করত।
এজাহার সূত্রে আরও জানা যায়, গত ৪ মার্চ ২০২৬ ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে সাব্বির সেহরির জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়ে শিবু মার্কেট মোড়ের সুমাইয়া বিরিয়ানি হাউজের সামনে গেলে প্রধান আসামি সোহাগের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এ রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ মার্চ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সাব্বির মারা যান।
ঘটনাটি বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরপর জড়িত আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ সদর কোম্পানি ও র‍্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল ১৬ মার্চ ২০২৬ বিকেল ৫টার দিকে সীতাকুণ্ড থানার সৈয়দপুর এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. সোহাগ (৪২) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানা পুলিশ এর কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews