Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

ফতুল্লায় গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, স্বামী গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
March 19, 2026 1 Min Read
0

ফতুল্লায় গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, স্বামী গ্রেফতার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন আলীগঞ্জ এলাকায় গৃহবধূ সাবিনা বেগম ওরফে চম্পা (২২) হত্যার রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে পিবিআই নারায়ণগঞ্জ জেলা। এ ঘটনায় নিহতের স্বামী মোঃ হামিদুল ইসলাম ওরফে রনি (২৭) কে গ্রেফতার করা হয়েছে। পিবিআই সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ সকালে আলীগঞ্জ পূর্বপাড়া এলাকায় একটি পরিত্যক্ত কক্ষ থেকে সাবিনার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং দ্রুত তদন্ত শুরু করে। তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একইদিন রাতেই অভিযান চালিয়ে আলীগঞ্জ এলাকা থেকে মূল আসামি রনিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।...
২৬০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন আলীগঞ্জ এলাকায় গৃহবধূ সাবিনা বেগম ওরফে চম্পা (২২) হত্যার রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে পিবিআই নারায়ণগঞ্জ জেলা। এ ঘটনায় নিহতের স্বামী মোঃ হামিদুল ইসলাম ওরফে রনি (২৭) কে গ্রেফতার করা হয়েছে।
পিবিআই সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ সকালে আলীগঞ্জ পূর্বপাড়া এলাকায় একটি পরিত্যক্ত কক্ষ থেকে সাবিনার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং দ্রুত তদন্ত শুরু করে।
তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একইদিন রাতেই অভিযান চালিয়ে আলীগঞ্জ এলাকা থেকে মূল আসামি রনিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ঘটনার রাতে তর্ক-বিতর্কের একপর্যায়ে রনি তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে এবং মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত কক্ষে ফেলে রাখে।
এ ঘটনায় ফতুল্লা থানায় হত্যা মামলা (নং-৫৫, তারিখ: ১৮/০৩/২০২৬, ধারা- ৩০২/২০১/৩৪) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
পিবিআই জানায়, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা

Next

মানবিকতায় সোনারগাঁ জি. আর. ২০১৭ ব্যাচ: ৪৩ পরিবারে ঈদ সামগ্রী ও ইফতার মাহফিল সম্পন্ন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ