বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

ঈদুল ফিতরের ছুটিতে ফাঁকা শহরে অপরাধ প্রতিরোধে নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর বিশেষ নিরাপত্তা জোরদার

  • প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে
৩০৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নারায়ণগঞ্জ ছাড়ছেন অধিকাংশ মানুষ। এতে করে শহরসহ আশেপাশের বিভিন্ন আবাসিক এলাকা অনেকটাই ফাঁকা হয়ে পড়ছে। এ সুযোগে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
এ পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-১১ নারায়ণগঞ্জের বিভিন্ন আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ মহাসড়কে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে টহল জোরদার করার পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
এছাড়া ঈদের ছুটিতে শেষ মুহূর্তে যারা শহর ত্যাগ করছেন, তাদের যাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি প্রতিরোধে র‍্যাব-১১ এর পক্ষ থেকে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।
র‍্যাব-১১ জানায়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও হত্যার মতো অপরাধ প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে।
জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে র‍্যাব-১১ জানায়, যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews