সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শাপলা চত্বর হত্যা মামলায় ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু ইরানের হামলায় নিহত সেনার সংখ্যা কমালো যুক্তরাষ্ট্র শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ জমা নেসলে বাংলাদেশ ও বিসিএসআইআরের যৌথ উদ্ভাবন এফআইসিসিআই এফডিআই সম্মেলনে তুলে ধরা হলো স্কুলে ফিরল অপহৃত ওয়াসিফা, বন্ধুরা দিলো উষ্ণ অভ্যর্থনা ফরিদপুরের ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি, মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষা রাইড শেয়ারিংয়ে অতিরিক্ত ভাড়ার অভিযোগ, ব্যবস্থা নিতে প্রস্তুত ভোক্তা অধিকার অধিদপ্তর সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫; তদন্ত চলছে চুপ্পুর গ্রেপ্তার ঠেকাতে সংবিধানের ৫১ অনুচ্ছেদ কার্যকর নয়: আখতার হোসেন

সোনারগাঁ পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চান ফিরোজ মাহমুদ টিপু

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে
৩৩১

সোনারগাঁ, নারায়ণগঞ্জ:

আসন্ন সোনারগাঁ পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব ফিরোজ মাহমুদ টিপু।

তিনি সোনারগাঁ পৌরসভার ৪নং ওয়ার্ডের সুপরিচিত ব্যক্তিত্ব এবং মরহুম হারুনুর রশিদ মেম্বারের ছোট ছেলে। পারিবারিকভাবেই তারা দীর্ঘকাল ধরে এই এলাকার মানুষের সেবায় নিয়োজিত।
একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে এলাকায় ফিরোজ মাহমুদ টিপুর বিশেষ পরিচিতি রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সাথে সরাসরি যুক্ত। পাশাপাশি ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবেও তিনি স্থানীয় তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে তিনি নিয়মিত খেলাধুলার আয়োজন ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের পৃষ্ঠপোষকতা করে আসছেন।
নির্বাচনী ভাবনা নিয়ে ফিরোজ মাহমুদ টিপু বলেন, “আমি আমার বাবার আদর্শকে ধারণ করে ৪নং ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করতে চাই। একজন সমাজসেবক ও ক্রীড়াপ্রেমী হিসেবে আমার লক্ষ্য হলো অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার তরুণদের জন্য একটি সুস্থ ও সুন্দর পরিবেশ উপহার দেওয়া।”
তিনি আরও বলেন, “৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। আমি আপনাদের সন্তান হিসেবে আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews