বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ যুবক আটক

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে
২৬৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (২৯ মার্চ ২০২৬ খ্রি.) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সোনারগাঁ থানার এসআই (নিরস্ত্র) মাছুম লাভলুর নেতৃত্বে সংগীয় ফোর্সসহ একটি দল সোনারগাঁ থানাধীন মেঘনা ঘাট এলাকায় ফ্রেশ কোম্পানির ট্রান্সপোর্ট ওয়ার্কশপের ২নং গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
এসময় পুলিশ ১ (এক) কেজি গাঁজাসহ মোঃ হেলাল শরীফ (২৯) নামের এক ব্যক্তিকে আটক করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা বলে জানা গেছে।
আটক হেলাল শরীফের পিতা মোঃ মুকুল শরীফ ও মাতা হেলেনা বেগম। তার স্থায়ী ঠিকানা রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানার খান খানাপুর গ্রামে। বর্তমানে তিনি সোনারগাঁ থানার প্রতাপেরচর এলাকায় (গফুর মিয়ার বাড়ীর ভাড়াটিয়া) বসবাস করছিলেন।
এ ঘটনায় মাদক উদ্ধার সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews