1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামি ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার ভাদুর উচ্চ বিদ্যালয়ে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক, র‌্যাব-১১’র অভিযান সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি: সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ও ঈদযাত্রায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০ র‍্যাব-১১’র পৃথক মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ১১৯ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যাচেষ্টা: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি রাহিম গ্রেপ্তার মিষ্টিতে ক্যামিকেল রং, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন: সোনারগাঁয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফতুল্লায় সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি সেলিম গ্রেফতার

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে
২১৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবক সাইদ আহমেদ সাব্বির (৩০)-কে কুপিয়ে হত্যার মামলার অন্যতম আসামি সেলিম (৩৫)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

এজাহার সূত্রে জানা যায়, নিহত সাব্বির দীর্ঘদিন ধরে এলাকায় ওয়াইফাই লাইনের ব্যবসা করতেন। একই এলাকায় সেলিমের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ বিষয়ে সাব্বির প্রতিবাদ করায় আসামিরা তার ওপর ক্ষুব্ধ ছিল।
গত ৪ মার্চ ভোরে সেহরির খাবার আনতে বের হলে শিবু মার্কেট মোড় এলাকায় সুমাইয়া বিরিয়ানি হাউজের সামনে সেলিমের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ৬ মার্চ রাতে তিনি মারা যান।
ঘটনার পর র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ১ এপ্রিল সন্ধ্যা ৭টায় ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি সেলিমকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ১৬ মার্চ মামলার ১ নম্বর আসামি সোহাগকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার করা হয়েছিল।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট