Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকবিশেষ প্রতিবেদন

সোনারগাঁয়ের টেকসই বর্জ্য ব্যবস্থাপনা চেয়ে খোলা চিঠি

By একুশে বাংলা নিউজ
April 2, 2026 2 Min Read
0

সোনারগাঁয়ের টেকসই বর্জ্য ব্যবস্থাপনা চেয়ে খোলা চিঠি

খোলা চিঠি মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ (আসন-৩) নারায়ণগঞ্জ মাননীয় মহোদয়, সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। ইতিহাস ও ঐতিহ্যের অপার সৌন্দর্যে ঘেরা আমাদের প্রিয় সোনারগাঁও—যা একসময় বাংলার রাজধানী হিসেবে বিশ্বদরবারে সুপরিচিত ছিল। মোঘল আমল থেকেই এই জনপদ ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। সময়ের পরিক্রমায় আজও সোনারগাঁও তার ঐতিহ্য বহন করে চলেছে, তবে আধুনিকতার ছোঁয়ায় এটি এখন একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকার নিকটবর্তী হওয়ায় অসংখ্য শিল্প-কারখানা এখানে গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের মালিকরা যেমন তাদের ব্যবসায়িক সাফল্যের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন, তেমনি দুঃখজনক হলেও সত্য—সোনারগাঁওয়ের সাধারণ মানুষের জীবনমান সেই...
৩৪০

খোলা চিঠি
মাননীয় সংসদ সদস্য
আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান
সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ (আসন-৩)
নারায়ণগঞ্জ
মাননীয় মহোদয়,
সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন।
ইতিহাস ও ঐতিহ্যের অপার সৌন্দর্যে ঘেরা আমাদের প্রিয় সোনারগাঁও—যা একসময় বাংলার রাজধানী হিসেবে বিশ্বদরবারে সুপরিচিত ছিল। মোঘল আমল থেকেই এই জনপদ ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। সময়ের পরিক্রমায় আজও সোনারগাঁও তার ঐতিহ্য বহন করে চলেছে, তবে আধুনিকতার ছোঁয়ায় এটি এখন একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে।
ঢাকার নিকটবর্তী হওয়ায় অসংখ্য শিল্প-কারখানা এখানে গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের মালিকরা যেমন তাদের ব্যবসায়িক সাফল্যের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন, তেমনি দুঃখজনক হলেও সত্য—সোনারগাঁওয়ের সাধারণ মানুষের জীবনমান সেই অনুপাতে উন্নত হয়নি।
বিশেষ করে টেকসই বর্জ্য ব্যবস্থাপনার অভাব আজ সোনারগাঁওবাসীর জন্য একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্কুল-কলেজের আশপাশ, মহাসড়ক, বাজার এলাকা এমনকি আবাসিক এলাকাগুলোতেও চোখ খুললেই দেখা যায় ময়লার স্তুপ। পরিবেশ দূষণ দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। নদী-নালা, খাল-বিল—যেগুলো একসময় আমাদের জীবনের অংশ ছিল—আজ সেগুলোও পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ঐতিহাসিক গুরুত্ববহ মারীখাল নদীর বর্তমান অবস্থা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।
মাননীয় সংসদ সদস্য,
আপনার সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি, সঠিক সিদ্ধান্ত এবং মানবিক উদ্যোগই পারে এই সংকট থেকে সোনারগাঁওকে রক্ষা করতে। একটি পরিকল্পিত ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় এনে পরিবেশবান্ধব নীতিমালা বাস্তবায়ন করা জরুরি। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত মনিটরিং এবং কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব সোনারগাঁও গড়ে তোলা সম্ভব।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার নেতৃত্বে সোনারগাঁও একটি নতুন রূপে গড়ে উঠবে—যেখানে উন্নয়ন ও পরিবেশের মধ্যে থাকবে সুষম সমন্বয়।
সোনারগাঁওবাসী হিসেবে আমরা গর্বিত যে, আপনার মতো একজন সৎ, দক্ষ ও জনদরদী প্রতিনিধি পেয়েছি। আপনি সকলের অভিভাবক হয়ে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন—এই প্রত্যাশাই করছি।
পরিশেষে, সোনারগাঁওয়ের পরিবেশ রক্ষা ও উন্নয়নে আপনার কার্যকর পদক্ষেপ কামনা করছি।
ধন্যবাদান্তে,
শুভেচ্ছান্তে
মোঃ হোসাইন
চেয়ারম্যান
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মোবাইল কোর্ট, দেড় লাখ টাকার বেশি জরিমানা

Next

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে প্রাইভেট কার থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ