Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনিজস্ব প্রতিবেদকবিশেষ প্রতিবেদনসোনারগাঁ

সোনারগাঁয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

By একুশে বাংলা নিউজ
April 5, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমিনপুর পৌরসভার কামারবাগ এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (০৪ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কামারবাগ এলাকার কাশেম (৬০) নামের এক ব্যক্তির লিচু বাগান সংলগ্ন টিনের ছাপড়া ঘরে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ রাত ৯টা ১০ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে একজনের কাছ থেকে ২৫০ গ্রাম এবং অপরজনের...
৩৪০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমিনপুর পৌরসভার কামারবাগ এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (০৪ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কামারবাগ এলাকার কাশেম (৬০) নামের এক ব্যক্তির লিচু বাগান সংলগ্ন টিনের ছাপড়া ঘরে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ রাত ৯টা ১০ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে একজনের কাছ থেকে ২৫০ গ্রাম এবং অপরজনের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট পরিমাণ ৫০০ গ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে সোনারগাঁর বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সিদ্ধিরগঞ্জে ১,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Next

সিদ্ধিরগঞ্জে ২.৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, র‍্যাব-১০ এর অভিযান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ