Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে নিম্নমানের স্বাস্থ্যসেবার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ৫ লাখ ৫ হাজার টাকা

By একুশে বাংলা নিউজ
April 6, 2026 2 Min Read
0

নারায়ণগঞ্জে নিম্নমানের স্বাস্থ্যসেবার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ৫ লাখ ৫ হাজার টাকা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে নিম্নমানের স্বাস্থ্যসেবা ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে মোট ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ ০৬ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রথম অভিযান: স্থান: নবাব সলিমুল্লাহ রোড, সদর প্রতিষ্ঠান: মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাব অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে সেবার মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি। এছাড়া নির্ধারিত রেটের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছিল। আরও গুরুতরভাবে, ওটি ও পোস্ট-ওটি রুমে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও প্রোটোকল অনুসরণ করা হয়নি। যথাযথ স্টেরিলাইজেশনের অভাব, প্যাথোলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান ও ডিপ্লোমা...
৩৯৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জে নিম্নমানের স্বাস্থ্যসেবা ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে মোট ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ ০৬ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
প্রথম অভিযান:
স্থান: নবাব সলিমুল্লাহ রোড, সদর
প্রতিষ্ঠান: মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাব
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে সেবার মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি। এছাড়া নির্ধারিত রেটের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছিল। আরও গুরুতরভাবে, ওটি ও পোস্ট-ওটি রুমে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও প্রোটোকল অনুসরণ করা হয়নি। যথাযথ স্টেরিলাইজেশনের অভাব, প্যাথোলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান ও ডিপ্লোমা নার্সদের যোগ্যতার প্রমাণ প্রদর্শনে ব্যর্থতা এবং বেড অনুযায়ী প্রয়োজনীয় স্টাফ ও নার্সের অপ্রতুলতাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
দ্বিতীয় অভিযান:
স্থান: বি বি রোড
প্রতিষ্ঠান: পলি ডায়াগনস্টিক সেন্টার
এখানে লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনা, সেবার মূল্য তালিকা সংরক্ষণ না করা, ইচ্ছেমতো মূল্য নির্ধারণ এবং যোগ্য ল্যাব টেকনিশিয়ান বা প্যাথোলজিস্ট ছাড়াই সাধারণ কর্মচারীদের দিয়ে বিভিন্ন প্যাথলজি টেস্ট পরিচালনার অভিযোগ পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজকের এই অভিযান পরিচালনা করেন জনাব মো. তারিকুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ।
স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানের সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মো. রায়হান কবির।
অভিযানকালে র‌্যাব-১১, পুলিশ এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

Next

কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় অবৈধ ৩০০ দোকান উচ্ছেদ, জেলা প্রশাসনের অভিযান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ