1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁ থানায় নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম সারোয়ার সিদ্ধিরগঞ্জে ৬টি ওয়ান শুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১১ সোনারগাঁয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন সোনারগাঁয়ে হেরোইনসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১ কুমিল্লার তিতাসে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অনলাইন শপিংয়ের নামে প্রতারণা: বন্দর থানা পুলিশের অভিযানে চক্রের ৪ সদস্য গ্রেফতার

সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে
২১১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে লিটন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। পেশায় তিনি সাইনবোর্ড এলাকার একটি গাড়ির শোরুমের কর্মচারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লিটনের সঙ্গে স্থানীয় একটি গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলছিল। গত শনিবার এ বিরোধকে কেন্দ্র করে তার সঙ্গে ওই গ্রুপের সদস্যদের ঝগড়া হয়। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে লিটন পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের শ্বশুর আব্দুর রউফ বলেন, “আমার মেয়ের জামাইকে কারা যেন হত্যা করেছে। ধারণা করছি, তার সঙ্গে যাদের দ্বন্দ্ব ছিল তারাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।”
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিসংক্রান্ত বিষয় ও পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট