মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে সিভিল সার্জনের পরিদর্শন নীলফামারীতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষকের অস্বীকৃতি ইমরান খানের বন্দিত্ব মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ বিশেষজ্ঞের উদ্বেগ সালিশে নাতিকে রক্ষা করতে গিয়ে নিহত দাদা, মোবাইল চুরির অভিযোগে মারধর রাইডশেয়ারিং নীতিমালায় সিএনজি বাদ দেওয়ার উদ্যোগে উদ্বেগ খুলনায় তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার চীনের ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন ভারতের সীমান্তে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য: শেখ হাসিনার ফাঁসি বাস্তবায়নের দাবি চাঁদাবাজি ও মারামারির অভিযোগে বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা মামলার প্রধান আসামি পারভেজ ওরফে কালু র‌্যাবের হাতে গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে
৩২৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব শেখের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে দায়ের হওয়া চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি পারভেজ ওরফে কালু (২২)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১১।
গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ০৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের ৫ নম্বর ভবনে বিপ্লব শেখ (২৬) নামে এক গার্মেন্টসকর্মীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া যায়। নিহত বিপ্লব শেখ মুন্সিগঞ্জ সদর থানার রনছ এলাকার খোরশেদ শেখের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের ৫ নম্বর ভবনের চতুর্থ তলায় অবস্থিত আসাদ মিয়ার মিনি গার্মেন্টসে সেলাইয়ের কাজ করতেন।
ঘটনার দিন সকাল ৯টার দিকে কারখানা থেকে ফোন করে বিপ্লবের বোনকে জানানো হয় যে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তার মরদেহ অ্যাম্বুলেন্সযোগে মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে যান।
তবে দাফন-কাফনের আগে মরদেহ গোসল করানোর সময় পরিবারের সদস্যরা শরীরের বিভিন্ন স্থানে কাটা ও রক্তাক্ত জখমের চিহ্ন দেখতে পান। এতে তাদের সন্দেহ হলে বিষয়টি স্থানীয় থানায় জানানো হয়।
পরবর্তীতে নিহতের ভাই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে বিপ্লব শেখকে হত্যা করা হয়েছে। ঘটনাটি বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে র‌্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১৪ এপ্রিল ২০২৬, রাত ৭টা ১০ মিনিটে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর প্রধান আসামি পারভেজ ওরফে কালুকে গ্রেফতার করা হয়। তার পিতার নাম মৃত সুজন শেখ এবং মাতার নাম পারুল বেগম। তার বাড়ি মুন্সিগঞ্জ সদর থানার রনছ হাওলাপাড়া এলাকায়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews