Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

আব্দুল মতিন সভাপতি ও দেলোয়ার হোসেন সরকার কে সাধারণ সম্পাদক করে হিরাঝিল আবাসিক এলাকার কমিটি ঘোষণা

By একুশে বাংলা নিউজ
April 18, 2026 1 Min Read
0

আব্দুল মতিন সভাপতি ও দেলোয়ার হোসেন সরকার কে সাধারণ সম্পাদক করে হিরাঝিল আবাসিক এলাকার কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির (রেজিঃ-০৫৭৮) নতুন কমিটি গঠন করা হয়েছে। আলহাজ্ব আঃ মতিন মিয়াকে সভাপতি ও দেলোয়ার হোসেন সরকার কে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার ১৭এপ্রিল রাত ৮টার সময় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মনিরুল ইসলাম রবি। হীরাঝিল আবাসিক এলাকার সমাজ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা করা হয় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ আজহারুল ইসলাম মান্নানকে। উপদেষ্টাদের মধ্যে আরও রয়েছেন বিএনপি নেতা মোঃ মনিরুল ইসলাম রবি,সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি...
২২৪

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির (রেজিঃ-০৫৭৮) নতুন কমিটি গঠন করা হয়েছে।

আলহাজ্ব আঃ মতিন মিয়াকে সভাপতি ও দেলোয়ার হোসেন সরকার কে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার ১৭এপ্রিল রাত ৮টার সময় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মনিরুল ইসলাম রবি।

হীরাঝিল আবাসিক এলাকার সমাজ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা করা হয় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ আজহারুল ইসলাম মান্নানকে।
উপদেষ্টাদের মধ্যে আরও রয়েছেন বিএনপি নেতা মোঃ মনিরুল ইসলাম রবি,সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম ও বিশিষ্ট ব্যবসায়ী ডা. মোঃ তমিজউদ্দীন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, আব্দুল মোতালিব, ওবায়দুল হক স্বপন, আওলাদ হোসেন, নুরুজ্জামান ও হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকে। সভায় উপস্থিত বক্তারা নতুন কমিটির মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক কার্যক্রম জোরদার এবং বাসিন্দাদের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা ও বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, ৫ই আগস্টের পর হীরাঝিল আবাসিক এলাকার সমাজ কল্যাণ সমিতি অফিস অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। আমি একমাত্র ব্যক্তি প্রতিবাদ করেছি। প্রতিবাদ করতে গিয়ে অনেক লাঞ্ছিত হতে হয়েছে। বিএনপি নেতা মামুন আরও বলেন, আমাদের নারায়ণগঞ্জ -৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান সাহেব সুপারিশ করেছেন কমিটি করার জন্য। হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি আগামীতে নির্বাচনের মাধ্যমে হলে তা গ্রহণযোগ্যতা পাবে।

নবনির্বাচিত সভাপতি আব্দুল মতিন বলেন, সকলের পরামর্শক্রমে এলাকার উন্নয়ন করবো এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলবো।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

Next

সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ