1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পিবিআই’র অভিযানে অপহৃত দুই শিশু উদ্ধার, মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আতিকুল হত্যা মামলার রহস্য উদঘাটন, ৬ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১’র মাদকবিরোধী অভিযান: ১০ কেজি গাঁজাসহ আটক ১ সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় নিহত ১ সোনারগাঁয়ে ৬ মাসের জিআর সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার সোনারগাঁয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: জরিমানা ৫০ হাজার টাকা র‌্যাব-১১’র পৃথক অভিযানে ফতুল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, সোনারগাঁওয়ে ফেনসিডিল উদ্ধার যত্রতত্র অটো সিএনজি পার্কিং এর ফলে সোনারগাঁ কলেজ রোডে দীর্ঘ যানজট, জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন আকতার হাবিব

সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে
২১৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ইং ১৮ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ৪টা ৩০ মিনিটের সময় এসআই রিফাত সংগীয় অফিসার ও ফোর্সসহ সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মেম্বার গলির ‘মায়ের দোয়া হাকিম স্টোর’-এর সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ লিমন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লিমন গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ধাণঘড়া এলাকার মৃত নুরে আলমের ছেলে। বর্তমানে তিনি সোনাপুর বটতলা এলাকায় রশমত হাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।
এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট