Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

সোনারগাঁয়ে তেলের গাড়ি ডাকাতির সূত্রে অভিযান: সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার

By একুশে বাংলা নিউজ
April 19, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে তেলের গাড়ি ডাকাতির সূত্রে অভিযান: সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার

তরিকুল ইসলাম , নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতি হওয়া তেলের গাড়ির সূত্র ধরে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে ডাকাতি হওয়া একটি তেলের গাড়ির তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। শিবপুর থেকে অভিযানের নেতৃত্ব দেন সার্কেল এসপি সালাউদ্দিন কাদের। সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার লাহাপাড়া এলাকায় অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ৫ আগস্টে পুলিশের কাছ থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার...
৪১০

তরিকুল ইসলাম , নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতি হওয়া তেলের গাড়ির সূত্র ধরে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে ডাকাতি হওয়া একটি তেলের গাড়ির তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। শিবপুর থেকে অভিযানের নেতৃত্ব দেন সার্কেল এসপি সালাউদ্দিন কাদের।
সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার লাহাপাড়া এলাকায় অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ৫ আগস্টে পুলিশের কাছ থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে মো. আজিজুল (পিতা: নুর মোহাম্মদ), সাং—হামছাদি গ্রামের নাম উল্লেখ করেছে পুলিশ।
সার্কেল এসপি সালাউদ্দিন কাদের জানান, “ডাকাতি হওয়া তেলের গাড়ির সূত্র ধরে আমরা অভিযান চালাই। অভিযানে গুরুত্বপূর্ণ কিছু অস্ত্র ও সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Next

সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি আজহারুল ইসলাম মান্নান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ