Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

মাদকমুক্ত সোনারগাঁ গড়তে জনগণের সহযোগিতা জরুরি: ওসি মহিববুল্লাহ

By একুশে বাংলা নিউজ
April 21, 2026 1 Min Read
0

মাদকমুক্ত সোনারগাঁ গড়তে জনগণের সহযোগিতা জরুরি: ওসি মহিববুল্লাহ

তরিকুল ইসলাম : মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ। তিনি বলেন, মাদকমুক্ত সোনারগাঁ গড়ে তুলতে হলে সোনারগাঁবাসীর আন্তরিক সহযোগিতা অত্যন্ত জরুরি; প্রশাসনের একার পক্ষে এই কাজ সম্পূর্ণ করা সম্ভব নয়। তিনি আরও বলেন, সাধারণ মানুষ যদি সচেতন হন এবং মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনকে সক্রিয়ভাবে সহযোগিতা করেন, তবে খুব সহজেই একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সোনারগাঁ গড়ে তোলা সম্ভব হবে। ওসি মহিববুল্লাহ অভিভাবকদের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোকে এগিয়ে এসে তরুণদের মাদক থেকে দূরে রাখতে ব্যাপক সচেতনতা গড়ে...
৪৮৩

তরিকুল ইসলাম :

মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ। তিনি বলেন, মাদকমুক্ত সোনারগাঁ গড়ে তুলতে হলে সোনারগাঁবাসীর আন্তরিক সহযোগিতা অত্যন্ত জরুরি; প্রশাসনের একার পক্ষে এই কাজ সম্পূর্ণ করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ যদি সচেতন হন এবং মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনকে সক্রিয়ভাবে সহযোগিতা করেন, তবে খুব সহজেই একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সোনারগাঁ গড়ে তোলা সম্ভব হবে।

ওসি মহিববুল্লাহ অভিভাবকদের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোকে এগিয়ে এসে তরুণদের মাদক থেকে দূরে রাখতে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে। কোনো এলাকায় মাদক সংক্রান্ত তথ্য পাওয়া গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে তিনি সকলের প্রতি অনুরোধ জানান।

তিনি জোর দিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা সম্ভব হবে এবং একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ সোনারগাঁ গড়ে উঠবে।

দায়িত্ব গ্রহণের পরপরই তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন এবং কার্যত ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা করেন। এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে একের পর এক অভিযান পরিচালনার মাধ্যমে মাদকমুক্ত সোনারগাঁ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে অভিযানে ৩০ পিস মাদকসহ কারবারি আটক

Next

বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের আহবায়ক মিরন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ