Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

খানপুর ৩০০ শয্যা জেনারেল হাসপাতালে মোবাইল কোর্ট: ৪ দালাল আটক, কারাদণ্ড ও জরিমানা

By একুশে বাংলা নিউজ
April 22, 2026 1 Min Read
0

খানপুর ৩০০ শয্যা জেনারেল হাসপাতালে মোবাইল কোর্ট: ৪ দালাল আটক, কারাদণ্ড ও জরিমানা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে র‍্যাব-১১। জেলা প্রশাসন নারায়ণগঞ্জের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে তাদের কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়। ঘটনা সূত্রে জানা যায়, হাসপাতালটিতে কিছু বহিরাগত দালাল দীর্ঘদিন ধরে রোগীদের বিভিন্ন প্রলোভন ও মিথ্যা আশ্বাস দিয়ে ভালো চিকিৎসার কথা বলে বাইরে অবস্থিত বেসরকারি ক্লিনিকে নিয়ে যেত। সেখানে অতিরিক্ত মেডিক্যাল টেস্ট করিয়ে তারা আর্থিকভাবে লাভবান হতো। এছাড়াও রোগীদের নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করার অভিযোগও রয়েছে, যার মাধ্যমে দালালরা কমিশন পেত। এমন অভিযোগের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ বিষয়টি ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে ঊর্ধ্বতন...
৪৬৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে র‍্যাব-১১। জেলা প্রশাসন নারায়ণগঞ্জের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে তাদের কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, হাসপাতালটিতে কিছু বহিরাগত দালাল দীর্ঘদিন ধরে রোগীদের বিভিন্ন প্রলোভন ও মিথ্যা আশ্বাস দিয়ে ভালো চিকিৎসার কথা বলে বাইরে অবস্থিত বেসরকারি ক্লিনিকে নিয়ে যেত। সেখানে অতিরিক্ত মেডিক্যাল টেস্ট করিয়ে তারা আর্থিকভাবে লাভবান হতো। এছাড়াও রোগীদের নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করার অভিযোগও রয়েছে, যার মাধ্যমে দালালরা কমিশন পেত।
এমন অভিযোগের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ বিষয়টি ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা এবং হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করে জেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে—মোঃ মোজাম্মেল হোসেন বাদল (৩৮) কে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মোঃ রাসেল (৪০) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মোসাঃ আম্বিয়া বেগম (৪৮) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া, মোঃ আব্দুল মান্নানকে ১,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

 

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের আহবায়ক মিরন

Next

সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ