Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে অভিযান: ১ লাখ টাকা জরিমানা

By একুশে বাংলা নিউজ
April 27, 2026 1 Min Read
0

সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে অভিযান: ১ লাখ টাকা জরিমানা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধ মজুদের অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব-১১ ও জেলা প্রশাসন নারায়ণগঞ্জ। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় অবস্থিত আব্দুল্লাহ ফুড প্রডাক্টস নামক প্রতিষ্ঠানের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বৈধ কাগজপত্র ছাড়াই বিপুল পরিমাণ ভোজ্য তেল অবৈধভাবে মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ৫,০০০ লিটার ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত অবস্থায় জব্দ করা হয়। এছাড়াও অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিভিন্ন নামী...
৩৭৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধ মজুদের অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব-১১ ও জেলা প্রশাসন নারায়ণগঞ্জ।
রবিবার (২৬ এপ্রিল ২০২৬) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় অবস্থিত আব্দুল্লাহ ফুড প্রডাক্টস নামক প্রতিষ্ঠানের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বৈধ কাগজপত্র ছাড়াই বিপুল পরিমাণ ভোজ্য তেল অবৈধভাবে মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ৫,০০০ লিটার ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত অবস্থায় জব্দ করা হয়। এছাড়াও অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিভিন্ন নামী ব্র্যান্ডের লেবেল ব্যবহার করে ভেজাল পণ্য বাজারজাত করে আসছিল।
অভিযান শেষে মোবাইল কোর্ট প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ টাকা জরিমানা করে।
র‍্যাব-১১ জানিয়েছে, অবৈধ মজুদ, ভেজাল পণ্য উৎপাদন ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ কিশোরী আটক

Next

সোনারগাঁয়ে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ