Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

অনলাইন শপিংয়ের নামে প্রতারণা: বন্দর থানা পুলিশের অভিযানে চক্রের ৪ সদস্য গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
April 28, 2026 1 Min Read
0

অনলাইন শপিংয়ের নামে প্রতারণা: বন্দর থানা পুলিশের অভিযানে চক্রের ৪ সদস্য গ্রেফতার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ ইলেক্ট্রনিক প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণা করা একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড এবং নগদ টাকা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোসাঃ জাকিয়া (৩১), স্বামী হোসাইন মোহাম্মদ রায়হান, উত্তর ফরাজীকান্দা এলাকার বাসিন্দা। তিনি গত ১২ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দে “Colour Brand BD” নামে একটি ফেসবুক পেজে পোশাকের বিজ্ঞাপন দেখে অর্ডার দেন। পরে তিনি ৫১,৬৩০ টাকা পরিশোধ করলেও কোনো পণ্য না পেয়ে প্রতারণার শিকার হন। এ ঘটনায় তিনি বন্দর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বন্দর থানার এসআই (নিঃ) মোঃ আল আমিনের...
৩৬৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ ইলেক্ট্রনিক প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণা করা একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোসাঃ জাকিয়া (৩১), স্বামী হোসাইন মোহাম্মদ রায়হান, উত্তর ফরাজীকান্দা এলাকার বাসিন্দা। তিনি গত ১২ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দে “Colour Brand BD” নামে একটি ফেসবুক পেজে পোশাকের বিজ্ঞাপন দেখে অর্ডার দেন। পরে তিনি ৫১,৬৩০ টাকা পরিশোধ করলেও কোনো পণ্য না পেয়ে প্রতারণার শিকার হন। এ ঘটনায় তিনি বন্দর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে বন্দর থানার এসআই (নিঃ) মোঃ আল আমিনের নেতৃত্বে এএসআই মোঃ রফিকুল ইসলাম, এএসআই ওয়ালী উল্লাহসহ একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। গত ২৪ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ঢাকা মহানগর পুলিশের পল্লবী থানার ডি ব্লকের ২২ নম্বর রোডের একটি ভবনের ৭ম তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. রুহুল আমিন শেখ ওরফে মুরাদ (২৯)
২. মোঃ মিজান (২০)
৩. মোঃ বাইজিদ বিশ্বাস (১৯)
৪. মোঃ জুয়েল শেখ (২১)
তারা সবাই রাজবাড়ী জেলার কালুখালী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযানে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি স্মার্টফোন, ৫টি বাটন ফোন, ২১টি বিভিন্ন অপারেটরের সিমকার্ড এবং ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নেওয়া ৫১,৬৩০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৫ অনুযায়ী মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

অনলাইন শপিংয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য পুলিশ সকলকে আহ্বান জানিয়েছে, বিশেষ করে অচেনা ফেসবুক পেজ বা অনির্ভরযোগ্য প্ল্যাটফর্মে লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

Next

সোনারগাঁয়ে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ