Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

কুমিল্লার তিতাসে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

By একুশে বাংলা নিউজ
April 29, 2026 1 Min Read
0

কুমিল্লার তিতাসে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকাল ৫টা ৩০ মিনিটে তিতাস থানাধীন আড়াইরকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-১১ জানায়, মাদক নির্মূলে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিপিএসসি’র একটি চৌকস দল এ অভিযান চালায়। অভিযানে ১০০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। আটককৃতরা হলেন— মোহাম্মদ রানা (৪২), পিতা গোলজার হোসেন, মাতা হোসনেয়ারা বেগম, বাড়ি বন্দর থানার দেওলি চওড়াপাড়া এলাকায়; এবং মো. রাহাত (২৩), পিতা শহীদ, মাতা নাজু আক্তার, বাড়ি বন্দর...
২৬৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাসে অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকাল ৫টা ৩০ মিনিটে তিতাস থানাধীন আড়াইরকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব-১১ জানায়, মাদক নির্মূলে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিপিএসসি’র একটি চৌকস দল এ অভিযান চালায়। অভিযানে ১০০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন— মোহাম্মদ রানা (৪২), পিতা গোলজার হোসেন, মাতা হোসনেয়ারা বেগম, বাড়ি বন্দর থানার দেওলি চওড়াপাড়া এলাকায়; এবং মো. রাহাত (২৩), পিতা শহীদ, মাতা নাজু আক্তার, বাড়ি বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলা এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কৌশলে নারায়ণগঞ্জসহ ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লার তিতাস থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Next

সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *