Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জসোনারগাঁসোনারগাঁ থানা

সোনারগাঁ থানায় নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম সারোয়ার

By একুশে বাংলা নিউজ
May 1, 2026 1 Min Read
0

সোনারগাঁ থানায় নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম সারোয়ার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন গোলাম সারোয়ার। আগামী রোববার (২ মে) তিনি আনুষ্ঠানিকভাবে সোনারগাঁ থানায় যোগদান করবেন। এর আগে তিনি কুমিল্লার দেবিদ্বার থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্বশীলতা, কর্মদক্ষতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল ভূমিকার কারণে তিনি ইতোমধ্যে একজন দক্ষ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনকালে গোলাম সারোয়ার অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিশেষ করে চট্টগ্রাম জেলায় কর্মরত অবস্থায় অস্ত্র উদ্ধার, ডাকাতি, সন্ত্রাস, মাদক কারবার ও চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান নিয়ে...
৫৩৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন গোলাম সারোয়ার। আগামী রোববার (২ মে) তিনি আনুষ্ঠানিকভাবে সোনারগাঁ থানায় যোগদান করবেন।
এর আগে তিনি কুমিল্লার দেবিদ্বার থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্বশীলতা, কর্মদক্ষতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল ভূমিকার কারণে তিনি ইতোমধ্যে একজন দক্ষ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনকালে গোলাম সারোয়ার অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিশেষ করে চট্টগ্রাম জেলায় কর্মরত অবস্থায় অস্ত্র উদ্ধার, ডাকাতি, সন্ত্রাস, মাদক কারবার ও চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান নিয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেন। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তির মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করেন।
তার সাহসী ও সফল অভিযানের স্বীকৃতিস্বরূপ টানা তিনবার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন তিনি।
গোলাম সারোয়ারের সোনারগাঁ থানায় যোগদানকে ঘিরে স্থানীয়দের মাঝে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।
নেটিজেনদের ভাষ্যমতে, সোনারগাঁয়ের মতো গুরুত্বপূর্ণ শিল্প ও জনবহুল এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে একজন অভিজ্ঞ ও কঠোর মনোভাবাপন্ন কর্মকর্তার উপস্থিতি ইতিবাচক পরিবর্তন আনতে পারে। নতুন দায়িত্ব গ্রহণের পর গোলাম সারোয়ারের নেতৃত্বে সোনারগাঁ থানায় অপরাধ দমনে আরও গতিশীলতা আসবে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন স্থানীয়রা।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সিদ্ধিরগঞ্জে ৬টি ওয়ান শুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১১

Next

সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ