শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সব ধরনের ছুটি বাতিল, পানিবন্দী সাড়ে ৪ লাখ মানুষ সমগ্র ফতুল্লাকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি এনডিএ চেয়ারম্যানের কাছে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের জোরালো আহ্বান। সোনারগাঁ থানার অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বন্দরে ৬ দিন নিখোঁজের পর অটোরিকশা চালক মাসুদ রানা হত্যা: র‍্যাব-১১ এর অভিযানে অন্যতম আসামি গ্রেফতার নারায়ণগঞ্জের সংস্কার ও আধুনিকায়নে মহাপরিচালকের সাথে আনিসুল ইসলাম সানির বৈঠক ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি সোনারগাঁয়ে ১৯ হাজার শিক্ষার্থীর হাতে ২৫ হাজার বৃক্ষের চারা মতলব উত্তরে র‍্যাব-১১-এর অভিযানে ২টি দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের দুই দিনের সিলেট ভ্রমণ ও মিলনমেলা সম্পন্ন নারায়ণগঞ্জের বন্দরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে
২৭৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার কুতুবপুর থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃতরা হলেন মোঃ সোহাগ মিয়া (২৯) ও হীরা বেপারী (২৭)।
র‌্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল শনিবার (০৩ মে ২০২৬) রাত আনুমানিক ৩টার দিকে ফতুল্লার কুতুবপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সোহাগ মিয়ার বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানায় এবং হীরা বেপারীর বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানায়।
র‌্যাব জানায়, ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি মাদক মামলায় বিচার শেষে নারায়ণগঞ্জের বিজ্ঞ স্পেশাল জজ আদালত তাদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তারা পলাতক ছিলেন।
পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় কুতুবপুর এলাকায় অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews