বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সব ধরনের ছুটি বাতিল, পানিবন্দী সাড়ে ৪ লাখ মানুষ সমগ্র ফতুল্লাকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি এনডিএ চেয়ারম্যানের কাছে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের জোরালো আহ্বান। সোনারগাঁ থানার অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বন্দরে ৬ দিন নিখোঁজের পর অটোরিকশা চালক মাসুদ রানা হত্যা: র‍্যাব-১১ এর অভিযানে অন্যতম আসামি গ্রেফতার নারায়ণগঞ্জের সংস্কার ও আধুনিকায়নে মহাপরিচালকের সাথে আনিসুল ইসলাম সানির বৈঠক ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি সোনারগাঁয়ে ১৯ হাজার শিক্ষার্থীর হাতে ২৫ হাজার বৃক্ষের চারা মতলব উত্তরে র‍্যাব-১১-এর অভিযানে ২টি দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের দুই দিনের সিলেট ভ্রমণ ও মিলনমেলা সম্পন্ন নারায়ণগঞ্জের বন্দরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ট্রাস্টের উদ্যোগে অবহেলিত, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি“স্বাবলম্বী সারথী প্রকল্প”

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩৩৭ বার পড়া হয়েছে
৪০১

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ট্রাস্টের উদ্যোগে অবহেলিত, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির দক্ষিণ এশিয়া কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব আনন্দ মহল সরকার জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ জীবনে ফিরিয়ে আনতেই “স্বাবলম্বী সারথী প্রকল্প” হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, এই প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলার প্রতি জেলায়ই ২০টি সুবিধাবঞ্চিত মানুষদের পরিবারকে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে আত্মকর্মসংস্থান এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে,ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে যাতে তারা সমাজ ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারে।
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করে একটি বৈষম্যহীন, মানবিক ও উন্নত সমাজ গঠনের লক্ষ্যেই আইএইচআরসি ট্রাস্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আইএইচআরসি ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে “স্বাবলম্বী সারথী প্রকল্প” বাস্তবায়ন করা হবে। এই উদ্যোগ বেকারত্ব হ্রাস, দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
মানবতার কল্যাণে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের প্রতিষ্ঠিত সকলকে আহব্বান করা হচ্ছে। অবহেলিত মানুষদের তাদের কর্মসংস্থানের মাধ্যমে তাদের পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার ব্যবস্থা করা আমাদের অঙ্গীকার। সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক একটি আত্মনির্ভরশীল, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews