1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
MostBet Bonus: Play Casino Online in Pakistan | Casino Games & Deals সৌদি আরবে কফি শপে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, কলেজ ছাত্র মাহফুজের পরিবারের ক্ষতি ৯ লাখ টাকা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং নওগাঁর তিলকপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আড়াইহাজারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামি ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার ভাদুর উচ্চ বিদ্যালয়ে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক, র‌্যাব-১১’র অভিযান সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি: সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ও ঈদযাত্রায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০

নারায়ণগঞ্জে র‍্যাব-১১’র পৃথক অভিযানে অনলাইন জুয়ার ২ এজেন্টসহ গ্রেফতার ৬

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে
১৭৬

তরিকুল ইসলাম,  স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে ২ জন এজেন্টসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। সোমবার (১২ মে ২০২৬) র‍্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের সদস্যরা সদর থানাধীন রাসেল পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
র‍্যাব সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায়, নারায়ণগঞ্জ সদর এলাকার বিভিন্ন স্থানে অনলাইন জুয়ার মাধ্যমে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে মোঃ ছোয়াদ (২৬) ও মোঃ রবিন বেপারী (২৪)কে গ্রেফতার করা হয়। এছাড়া তাদের সহযোগী হিসেবে হৃদয় চন্দ্র সাহা (২৮), জসিম উদ্দিন (২৫), মোঃ মৃদুল (১৯) এবং মোঃ অহিদুল ইসলাম ইমন (২৮)কে আটক করা হয়েছে।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন অ্যাপ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অবৈধ লেনদেন পরিচালনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১১ আরও জানায়, সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট