বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

যত্রতত্র অটো সিএনজি পার্কিং এর ফলে সোনারগাঁ কলেজ রোডে দীর্ঘ যানজট,

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে
২৫৫

তরিকুল ইসলাম,  ষ্টাফ রিপোর্টারঃ

সোনারগাঁ ডিগ্রী কলেজ রোডে চলাচলের প্রধান সড়কে দিন দিন ব্যাটারিচালিত ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ভারী যানবাহনের চলাচল বৃদ্ধির ফলে এ বেড়েছে যানজট। মাঝেমধ্যে যানজট এতোই ভয়াবহ আকার ধারণ করে যে, চৌরাস্তা থেকে সোনারগাঁ ডিগ্রী কলেজ যেতে ৫ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় ২০ মিনিট।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,অটো সিএনজি পার্কিং এর জন্য নির্দিষ্ট যায়গা থাকলে রাস্তার দুই ধারে অবৈধভাবে পার্কিং এর ফলে যানজট আরও বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী

এ ছাড়াও দুজন লাইনম্যান থাকলেও প্রতি অটো থেকে ২০ টাকা করে চাঁদা নেওয়ার পর তাদের আর রোডে তেমন দেখা যায়না।কেউ কেউ টাকা দিতে অস্বীকার করলে বিভিন্ন সময় তাদের মারধর করে বলেও অভিযোগ পাওয়া যায়

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই লেনের এ সড়কটিতে বিভিন্ন যানবাহন চলাচলের ফলে অনেক জায়গায় ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া যেখানে সেখানে গাড়ি পার্কিং, রাস্তার পাশে ফার্নিচারের মালামাল লোড-আনলোডিং করার ফলে এ রোডে সবসময় যানজটের সৃষ্টি হচ্ছে।

শাহানাজ আক্তার নামে এক কলেজ শিক্ষার্থী জানান, এ সড়কে সবসময়ই তীব্র যানজট লেগেই থাকে। যানজটের ফলে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারি না। পরীক্ষার সময় আমাদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়। মোঃ সানি নামের এক চাকুরীজীবি জানান, যানজটের ফলে আমাদের মালামাল বিভিন্ন জায়গায় আনা নেওয়া করতে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। এ সড়কে যানজট এখন নিত্যদিনের ঘটনা। যানজট নিরসনে দ্রুত রাস্তা প্রশস্তকরণ ও যানবাহন সীমিত করাসহ কিছু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে আমরা মনে করি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম সরোয়ার জানান,যানজটের নিরসনের বিষয়টি নিয়ে আমরা এরই মধ্যে এটি নিয়ে কাজ করছি। আশা করছি খুব শিগগিরই যানজট সমস্যাটির সমাধান হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews