বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সব ধরনের ছুটি বাতিল, পানিবন্দী সাড়ে ৪ লাখ মানুষ সমগ্র ফতুল্লাকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি এনডিএ চেয়ারম্যানের কাছে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের জোরালো আহ্বান। সোনারগাঁ থানার অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বন্দরে ৬ দিন নিখোঁজের পর অটোরিকশা চালক মাসুদ রানা হত্যা: র‍্যাব-১১ এর অভিযানে অন্যতম আসামি গ্রেফতার নারায়ণগঞ্জের সংস্কার ও আধুনিকায়নে মহাপরিচালকের সাথে আনিসুল ইসলাম সানির বৈঠক ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি সোনারগাঁয়ে ১৯ হাজার শিক্ষার্থীর হাতে ২৫ হাজার বৃক্ষের চারা মতলব উত্তরে র‍্যাব-১১-এর অভিযানে ২টি দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের দুই দিনের সিলেট ভ্রমণ ও মিলনমেলা সম্পন্ন নারায়ণগঞ্জের বন্দরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: জরিমানা ৫০ হাজার টাকা

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে
২১৮

তরিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৩ মে ২০২৬) দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক।
অভিযানকালে মোগরাপাড়া চৌরাস্তা বাজার সংলগ্ন হাবিবপুর এলাকায় অবস্থিত বিভিন্ন কারখানা ও ফার্মেসিতে তদারকি চালানো হয়। এ সময় “আদি মিষ্টি ভুবন” নামক উৎপাদন কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন, মিষ্টিতে কেমিক্যাল রং ব্যবহার এবং বিভিন্ন পোকার উপস্থিতি পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া “ভাই ভাই পোল্ট্রি ফিড ও মেডিসিন কর্ণার” নামের প্রতিষ্ঠানের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন ও বিভিন্ন ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভোক্তাদের স্বাস্থ্য ও অধিকার সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রতিষ্ঠান অনিয়মে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনের উপপরিদর্শক আনোয়ারের নেতৃত্বাধীন একটি চৌকস টিম এবং জেলা কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews