Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধ

সোনারগাঁয়ে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

By একুশে বাংলা নিউজ
May 20, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোরিকশা চালক মো. মমিনকে পিটিয়ে হত্যার অভিযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার (২০ মে) সকাল ১০টার দিকে উপজেলার দড়িকান্দি এলাকায় এ বিক্ষোভের ঘটনা ঘটে। নিহত মো. মমিন নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, গত রোববার (১৭ মে) বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে দায়িত্ব পালনকারী কথিত লাইনম্যান শাহিন মমিনের কাছ থেকে ১০ টাকা চাঁদা আদায় করেন। কিছুক্ষণ পর পুনরায় টাকা দাবি করলে মমিন দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শাহিন হাতে থাকা...
৩৫২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোরিকশা চালক মো. মমিনকে পিটিয়ে হত্যার অভিযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী।
বুধবার (২০ মে) সকাল ১০টার দিকে উপজেলার দড়িকান্দি এলাকায় এ বিক্ষোভের ঘটনা ঘটে। নিহত মো. মমিন নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, গত রোববার (১৭ মে) বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে দায়িত্ব পালনকারী কথিত লাইনম্যান শাহিন মমিনের কাছ থেকে ১০ টাকা চাঁদা আদায় করেন। কিছুক্ষণ পর পুনরায় টাকা দাবি করলে মমিন দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শাহিন হাতে থাকা লাঠি দিয়ে মমিনের মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহিন পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
মমিনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী তার মরদেহ নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। এসময় হত্যাকারীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রকাশ্যে চাঁদাবাজি চলছে। প্রতিদিন অটোচালক ও সিএনজি চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা হলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ নেই।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দ্রুত আসামিদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সহকারী শিক্ষক জনাব আমিনুল ইসলাম দ্বিতীয় বারের মতো সোনারগাঁ উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত

Next

সোনারগাঁ থানার বিশেষ অভিযানে দুর্ধর্ষ ডাকাত ইলিয়াছ বাবু গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ