শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দস্যুতাকালে ০৫ জন দুষ্কৃতিকারী গ্রেফতার। আশুরা আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার ঈমানী শিক্ষা: খাজাবাবা কুতুববাগী সোনারগাঁ থানার অভিযানে দুর্ধর্ষ ডাকাত রুবেল গ্রেফতার, একাধিক মামলার আসামি সোনারগাঁ থানার অভিযানে ৪৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩ জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন

সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে
১৭৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সাব-ইন্সপেক্টর (নিঃ) পংকজ কুমার আচার্য্যের নেতৃত্বে সোনারগাঁ থানার একটি চৌকস আভিযানিক দল গত ২০ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে সোনারগাঁ থানাধীন ভবনাথপুর এলাকার ইউনিক কোম্পানির বালুর মাঠে অভিযান চালায়।
এসময় মোঃ দীপু (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির পিতা মোঃ মনির হোসেন ও মাতা জিনারা বেগম। তার বাড়ি ভবনাথপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জে।
অভিযানকালে তার হেফাজত থেকে সর্বমোট ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। পাশাপাশি মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
প্রকাশ থাকে যে, ধৃত আসামি মোঃ দীপুর বিরুদ্ধে সোনারগাঁ থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতির প্রস্তুতি, চুরি, মারামারি ও বিভিন্ন দণ্ডবিধির ধারায় একাধিক মামলা পূর্ব থেকে বিচারাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews