বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে
২২৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পাগলা ইসলামিয়া বাজার এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃত আসামির নাম মিসাইল আহম্মেদ (২৮)।
র‌্যাব-১১ সূত্রে জানা যায়, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের বিভিন্ন অপরাধ দমন, অপরাধীদের গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামি ও বিভিন্ন অপরাধীর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে র‌্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল শনিবার (২৪ মে ২০২৬) রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে ফতুল্লার পাগলা ইসলামিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিসাইল আহম্মেদকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত মিসাইল আহম্মেদের বিরুদ্ধে ২০২৩ সালে ফতুল্লা থানায় একটি মাদক মামলা দায়ের হয়। মামলার বিচার শেষে নারায়ণগঞ্জের বিজ্ঞ স্পেশাল জজ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
র‌্যাব-১১ জানায়, দীর্ঘদিন গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews