Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক, র‌্যাব-১১’র অভিযান

By একুশে বাংলা নিউজ
May 26, 2026 1 Min Read
0

সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক, র‌্যাব-১১’র অভিযান

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৭৬০ পিস ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাব-১১। আটক ব্যক্তি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-১১ জানায়, মাদকদ্রব্য নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৫ মে ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭৬০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ হিল বাকি (২৩) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক আব্দুল্লাহ হিল বাকি ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহিজালা জেলার বৈশকালা এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবদুল কাশেম এবং মায়ের নাম সাবিনা আক্তার। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি...
৩৮৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৭৬০ পিস ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাব-১১। আটক ব্যক্তি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-১১ জানায়, মাদকদ্রব্য নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৫ মে ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭৬০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ হিল বাকি (২৩) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।
আটক আব্দুল্লাহ হিল বাকি ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহিজালা জেলার বৈশকালা এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবদুল কাশেম এবং মায়ের নাম সাবিনা আক্তার।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। তিনি ভারত থেকে ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে কুমিল্লার বুড়িচং থানার শংকুচাইল এলাকায় অবস্থান করতেন এবং সেখান থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করতেন।
র‌্যাবের দাবি, সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে ইয়াবার চালান সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন তিনি।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি: সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল

Next

ভাদুর উচ্চ বিদ্যালয়ে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ