রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের বন্দরে বিলাসবহুল জিপ থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ, র‍্যাব-১১ এর অভিযান সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি রাসেল আগ্নেয়াস্ত্রসহ র‍্যাব-১১-এর হাতে গ্রেফতার র‍্যাব-১১-এর অভিযানে বন্দরে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে স্বদেশ পরিবহনের চালকের বিরুদ্ধে যাত্রীকে কামড়ে আহত করার অভিযোগ মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি আংশিক নেতৃত্ব ঘোষণা। শহীদ জিয়া হলের রূপান্তর: উন্নয়ন নাকি মাদকের অভয়ারণ্য? জনআকাঙ্ক্ষার প্রতিফলন প্রয়োজন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ দেশবিরোধী ষড়যন্ত্র ও অরাজকতা রুখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি হারুন এর

নওগাঁর তিলকপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে
১৭২

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর তিলকপুরে মোঃ মাসুম বিল্লাহ হত্যার সুষ্ঠু বিচার এবং জড়িত খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন ২০২৬) বিকেল সাড়ে ৩টায় তিলকপুর মুক্তমঞ্চে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ ট্রাস্টের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
“আজ মাসুম, কাল অন্য কেউ; বিচারহীনতার অবসান হোক, ন্যায়বিচার নিশ্চিত হোক”— এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে স্থানীয় জনগণ, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত জড়িত আসামিদের গ্রেফতার করা হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা প্রশ্ন তুলে বলেন, “পুলিশ প্রশাসন কেন এখনো হত্যাকারীদের গ্রেফতার করতে পারছে না? আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না, নাকি কোনো প্রভাবশালী মহলের চাপের কারণে তাদের আইনের আওতায় আনা হচ্ছে না?”
মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে “মাসুম হত্যাকারীদের ফাঁসি চাই” লেখা বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড দেখা যায়। তারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, সমাজে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। মাসুম বিল্লাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এলাকার সর্বস্তরের জনগণ এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ ট্রাস্টের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews