Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁসোনারগাঁ থানা

সোনারগাঁ থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
June 7, 2026 1 Min Read
0

সোনারগাঁ থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর মোঃ সহিদুল ইসলাম-এর নেতৃত্বে একটি আভিযানিক দল গত ৬ জুন ২০২৬ রাত ২টা ৫০ মিনিটে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সোনারগাঁ থানাধীন উত্তর সেনপাড়া এলাকায় কাঁচপুর ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার ওপর থেকে মোঃ মানিক (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি উত্তর সেনপাড়া এলাকার মৃত আব্দুর রহিম মিয়ার পুত্র। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির হেফাজত থেকে একটি সবুজ রঙের পলিথিনে রাখা ৫০০ (পাঁচশত)...
৪৬৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর মোঃ সহিদুল ইসলাম-এর নেতৃত্বে একটি আভিযানিক দল গত ৬ জুন ২০২৬ রাত ২টা ৫০ মিনিটে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সোনারগাঁ থানাধীন উত্তর সেনপাড়া এলাকায় কাঁচপুর ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার ওপর থেকে মোঃ মানিক (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি উত্তর সেনপাড়া এলাকার মৃত আব্দুর রহিম মিয়ার পুত্র।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির হেফাজত থেকে একটি সবুজ রঙের পলিথিনে রাখা ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া থানার রেকর্ডপত্র পর্যালোচনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্বে কোনো তথ্য বা মামলা পাওয়া যায়নি।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

মেয়াদোত্তীর্ণ কালার ও ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে বাচ্চাদের চকলেট : জরিমানা ৪০,০০০ টাকা

Next

সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ