মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১-এর অভিযানে বন্দরে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে স্বদেশ পরিবহনের চালকের বিরুদ্ধে যাত্রীকে কামড়ে আহত করার অভিযোগ মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি আংশিক নেতৃত্ব ঘোষণা। শহীদ জিয়া হলের রূপান্তর: উন্নয়ন নাকি মাদকের অভয়ারণ্য? জনআকাঙ্ক্ষার প্রতিফলন প্রয়োজন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ দেশবিরোধী ষড়যন্ত্র ও অরাজকতা রুখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি হারুন এর হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে মূল্য তালিকা না থাকায় মাংস ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে
২৯৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজারে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জুন) বিকেলে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন, ভূমি কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমান এবং সোনারগাঁ থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. মান্নান নামে এক মাংস ব্যবসায়ীর দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিভিন্ন মানের পণ্য পৃথকভাবে চিহ্নিত না করার প্রমাণ পাওয়া যায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান বলেন, এ ধরনের অনিয়মের মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় মো. মান্নানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও দোকানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews