Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের বন্দরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

By একুশে বাংলা নিউজ
July 4, 2026 2 Min Read
0

নারায়ণগঞ্জের বন্দরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে চাঞ্চল্যকর হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামি মো. সোহেবসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (৩ জুলাই ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—মামলার ১ নম্বর আসামি মো. সোহেব (৪২), পিতা: খলিল মিয়া, সাং-সালেহনগর এবং ১০ নম্বর আসামি মো. সুমন (৩৮), পিতা: বছির, সাং-শাহী মসজিদ, উভয়েই বন্দর থানার বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর ২০২৫ সন্ধ্যা সোয়া ৭টার দিকে বন্দর থানার সালেহনগর এলাকার একটি অটোরিকশা গ্যারেজে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয়ভাবে একটি...
৩১৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের বন্দরে চাঞ্চল্যকর হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামি মো. সোহেবসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (৩ জুলাই ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মামলার ১ নম্বর আসামি মো. সোহেব (৪২), পিতা: খলিল মিয়া, সাং-সালেহনগর এবং ১০ নম্বর আসামি মো. সুমন (৩৮), পিতা: বছির, সাং-শাহী মসজিদ, উভয়েই বন্দর থানার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর ২০২৫ সন্ধ্যা সোয়া ৭টার দিকে বন্দর থানার সালেহনগর এলাকার একটি অটোরিকশা গ্যারেজে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলমগীর হোসেন ও তার ছেলে মুন্না পাওনা টাকা দাবি করলে অভিযুক্ত জুয়েল তা দিতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে জুয়েল ও তার সহযোগীরা আলমগীরকে মারধর শুরু করে।

এজাহারে অভিযোগ করা হয়, পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, হাতুড়ি, লাঠি, এসএস পাইপসহ বিভিন্ন বস্তু দিয়ে আলমগীর হোসেনকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর ২০২৫ সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বোন মোছা. কল্পনা বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‍্যাব-১১ জানায়, দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি সোহেব এবং অপর আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার

Next

নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের দুই দিনের সিলেট ভ্রমণ ও মিলনমেলা সম্পন্ন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ