Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকবিশেষ প্রতিবেদন

সমগ্র ফতুল্লাকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি এনডিএ চেয়ারম্যানের কাছে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের জোরালো আহ্বান।

By একুশে বাংলা নিউজ
July 9, 2026 2 Min Read
0

সমগ্র ফতুল্লাকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি এনডিএ চেয়ারম্যানের কাছে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের জোরালো আহ্বান।

সিদ্ধিরগঞ্জ  প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ফতুল্লার দীর্ঘদিনের জলাবদ্ধতা, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, ভাঙাচোরা সড়ক এবং নাগরিক সেবার সংকট নিরসনে সমগ্র ফতুল্লা থানাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) আওতায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব-এর কাছে এ দাবি তুলে ধরেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি-র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলার উন্নয়ন, সীমানা নির্ধারণ এবং নাগরিক সুবিধা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। সভায় রফিকুল ইসলাম জীবন বলেন, সম্প্রতি...
১৫০

সিদ্ধিরগঞ্জ  প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ফতুল্লার দীর্ঘদিনের জলাবদ্ধতা, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, ভাঙাচোরা সড়ক এবং নাগরিক সেবার সংকট নিরসনে সমগ্র ফতুল্লা থানাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) আওতায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব-এর কাছে এ দাবি তুলে ধরেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি-র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলার উন্নয়ন, সীমানা নির্ধারণ এবং নাগরিক সুবিধা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

সভায় রফিকুল ইসলাম জীবন বলেন, সম্প্রতি সরকারের পক্ষ থেকে ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন সম্পূর্ণ এবং ফতুল্লা, কাশীপুর ও এনায়েতনগর ইউনিয়নের আংশিক অংশ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। তবে এই খণ্ডিত সিদ্ধান্ত ফতুল্লাবাসীর প্রত্যাশা পূরণ করবে না।

তিনি বলেন, “শুধু কুতুবপুর নয়, ফতুল্লা থানার চারটি ইউনিয়নের পুরো এলাকাকেই সিটি কর্পোরেশনের আওতায় আনতে হবে। স্বাধীনতার পর থেকে দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল হিসেবে পরিচিত হলেও ফতুল্লা আজও আধুনিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। পুরো এলাকাকে নাসিকের অন্তর্ভুক্ত করা হলে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য নাগরিক সেবার উন্নয়ন নিশ্চিত হবে। পাশাপাশি দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যারও স্থায়ী সমাধান সম্ভব হবে।”

তার এ বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সভায় উপস্থিত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা। তারা বলেন, ফতুল্লার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আংশিক নয়, সমগ্র ফতুল্লাকে সিটি কর্পোরেশনের আওতায় আনা সময়ের দাবি।

সাংবাদিকদের এই ঐক্যবদ্ধ দাবির প্রেক্ষিতে এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব ইতিবাচক সাড়া দিয়ে বলেন, “আপনারা বিষয়টি নিয়ে লিখিত আবেদন করুন এবং জনমত গড়ে তুলুন। এটি একটি যৌক্তিক দাবি। আমি আপনাদের এই দাবির পাশে আছি।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাকন, কার্যকরী পরিষদ সদস্য আব্দুস সালাম, মাহফুজুর রহমান ও প্রণব কৃষ্ণ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সদস্য নাহিদ আজাদ, রফিকুল ইসলাম রফিক, শওকত হাসান সৈকত, মোস্তাক আহমেদ শাওন, সাইফুল ইসলাম সায়েম, এমরান আলী সজীব, সাবিত আল হাসানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁ থানার অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Next

দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সব ধরনের ছুটি বাতিল, পানিবন্দী সাড়ে ৪ লাখ মানুষ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ