Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসিদ্ধিরগঞ্জ

অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি পুত্র সজিব

By একুশে বাংলা নিউজ
July 10, 2026 1 Min Read
0

অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি পুত্র সজিব

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের পুত্র ও তরুণ সমাজসেবক খাইরুল ইসলাম সজিব। জানা গেছে, সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকের কাছে গেলে হাফেজ অলির হার্টে পাঁচটি ব্লক ধরা পড়ে। উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার কথা জানতে পেরে শুক্রবার (১০ জুলাই) বিকেলে খাইরুল ইসলাম সজিব তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের ঘোষণা দেন। খাইরুল ইসলাম সজিব বলেন, “হাফেজ অলি আমাদের রাজনীতির সহযোদ্ধা এবং আমার ছোট ভাইয়ের মতো। তার অসুস্থতার খবর শুনে আমি ব্যথিত। একজন মানুষ হিসেবে এবং দলের একজন কর্মী হিসেবে তার বিপদের সময়ে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। আমি তার...
১২৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের পুত্র ও তরুণ সমাজসেবক খাইরুল ইসলাম সজিব।

জানা গেছে, সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকের কাছে গেলে হাফেজ অলির হার্টে পাঁচটি ব্লক ধরা পড়ে। উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার কথা জানতে পেরে শুক্রবার (১০ জুলাই) বিকেলে খাইরুল ইসলাম সজিব তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের ঘোষণা দেন।

খাইরুল ইসলাম সজিব বলেন, “হাফেজ অলি আমাদের রাজনীতির সহযোদ্ধা এবং আমার ছোট ভাইয়ের মতো। তার অসুস্থতার খবর শুনে আমি ব্যথিত। একজন মানুষ হিসেবে এবং দলের একজন কর্মী হিসেবে তার বিপদের সময়ে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং চিকিৎসার সার্বিক বিষয়ে সহযোগিতা অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল জলিল, ক্রীড়াবিষয়ক সম্পাদক করিম রহমান, সোনারগাঁ পৌর বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক সালে মুছা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা ও আল আমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান ও নোবেল মীর, সাদিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আওলাদ হোসেন এবং উপজেলা যুবদল নেতা রোকনসহ স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয় নেতাকর্মীরা খাইরুল ইসলাম সজিবের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং হাফেজ অলির দ্রুত সুস্থতা কামনা করেন।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নবীগঞ্জ কদম রসুল দরগাহে এমপি-পুত্র আশার মধ্যাহ্নভোজের আয়োজন

Next

চট্টগ্রামের পানিবন্দী মানুষের পাশে বিরামহীন ডিসি জাহিদ সাতকানিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন; সেনাবাহিনীর স্পিডবোটে আজ থেকে উদ্ধার অভিযান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ