Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

র‍্যাব-১১-এর অভিযানে সোনারগাঁও থেকে বিদেশি পিস্তল উদ্ধার

By একুশে বাংলা নিউজ
July 11, 2026 1 Min Read
0

র‍্যাব-১১-এর অভিযানে সোনারগাঁও থেকে বিদেশি পিস্তল উদ্ধার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ   নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বড় চেঙ্গাইন এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। শনিবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে পরিচালিত এ অভিযানে অস্ত্রটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল বড় চেঙ্গাইন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক কারবারের একটি স্পটে অবস্থানরত কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া...
১৭২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বড় চেঙ্গাইন এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। শনিবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে পরিচালিত এ অভিযানে অস্ত্রটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল বড় চেঙ্গাইন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক কারবারের একটি স্পটে অবস্থানরত কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১১ জানায়, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাবের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে বাহিনী।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

চট্টগ্রামের পানিবন্দী মানুষের পাশে বিরামহীন ডিসি জাহিদ সাতকানিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন; সেনাবাহিনীর স্পিডবোটে আজ থেকে উদ্ধার অভিযান

Next

ছিনতাইকারীর ছুরিকাঘাতে হোসিয়ারি শ্রমিক জোবায়ের হত্যা: র‍্যাবের হাতে গ্রেফতার নাক্কী সজিব

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ