সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার ছিনতাইকারীর ছুরিকাঘাতে হোসিয়ারি শ্রমিক জোবায়ের হত্যা: র‍্যাবের হাতে গ্রেফতার নাক্কী সজিব র‍্যাব-১১-এর অভিযানে সোনারগাঁও থেকে বিদেশি পিস্তল উদ্ধার চট্টগ্রামের পানিবন্দী মানুষের পাশে বিরামহীন ডিসি জাহিদ সাতকানিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন; সেনাবাহিনীর স্পিডবোটে আজ থেকে উদ্ধার অভিযান অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি পুত্র সজিব নবীগঞ্জ কদম রসুল দরগাহে এমপি-পুত্র আশার মধ্যাহ্নভোজের আয়োজন রাষ্ট্রীয় নিরাপত্তা ও মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে বিশেষ সতর্কতা প্রসঙ্গে প্রতিবেদন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা যুগ্মসচিব পদে পদোন্নতি হওয়ায় নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সব ধরনের ছুটি বাতিল, পানিবন্দী সাড়ে ৪ লাখ মানুষ

সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
৩৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ‘প্রিন্সিপাল ১০০ শপিং মল’-এর একটি মোবাইল ফোনের দোকানে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে সোনারগাঁও থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দিনব্যাপী কাঁচপুর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. বাবু ওরফে রবি ওরফে রনি (৪০), মো. ইছহাক ওরফে সাগর (৪২), মো. কামাল (৪০), মো. আলমগীর (৪৫), মো. জামাল (৩৮), আলাউদ্দিন (৪৫), মো. সুমন (৪১), মো. রুবেল (২৩) এবং আলামিন ওরফে বাম্বু আলামিন (২৩)। তাদের বাড়ি কুমিল্লা ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, গত ১৩ জুন ২০২৬ সোনারগাঁয়ের ‘প্রিন্সিপাল ১০০ শপিং মল’-এর একটি মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৩৮, ধারা-৪৫৪/৩৮০, পেনাল কোড)। এরপর থেকেই ঘটনার তদন্তে নামে পুলিশ।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রটির অবস্থান নিশ্চিত করা হয়। পরে বিশেষ অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। এছাড়া সংঘবদ্ধ এই আন্তঃজেলা চোর চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews