Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ

By একুশে বাংলা নিউজ
July 13, 2026 1 Min Read
0

সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ শিক্ষার গুণগত মান উন্নয়ন, স্মার্ট ক্লাসরুম রূপান্তর এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা এবং ২টি বিদ্যালয়ে ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা হাসনাত, এলজিইডি-এর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল এবং সদর উপজেলা শিক্ষা অফিসার সাইফ উদ্দিন বিপ্লব। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের সবুজ...
১০৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

শিক্ষার গুণগত মান উন্নয়ন, স্মার্ট ক্লাসরুম রূপান্তর এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা এবং ২টি বিদ্যালয়ে ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১৩ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা হাসনাত, এলজিইডি-এর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল এবং সদর উপজেলা শিক্ষা অফিসার সাইফ উদ্দিন বিপ্লব।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের সবুজ প্রকৃতির প্রতি আগ্রহী করে তুলতে উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে মোট ৫০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

একই সাথে প্রাথমিকে আধুনিক শিক্ষার মানোন্নয়ন ও শতভাগ স্মার্ট ক্লাসরুম নিশ্চিত করার লক্ষ্যে কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২টি সর্বাধুনিক ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড (Smart touch all-in-one machine) হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে সবার আগে স্মার্ট করতে হবে। ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ডের মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে আধুনিক শিক্ষা লাভ করতে পারবে। একই সাথে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রতিটি বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার

Next

বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ