বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
৬৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে গ্রেপ্তাররা হলেন— নুর আলম ওরফে বাবু (৩০), পিতা: আবিল হোসেন, মাতা: পেয়ারা বেগম। তার গ্রামের বাড়ি বন্দর উপজেলার নেহাল সর্দারেরবাগ এলাকায়। বর্তমানে তিনি বন্দরের ইস্পাহানী এলাকায় (নাজনিন বেগমের বাড়ির ভাড়াটিয়া) বসবাস করেন।
অপর গ্রেপ্তার ব্যক্তি সাজেদুল ইসলাম ওরফে সাজু (৩১), পিতা: মনির হোসেন, মাতা: পারুল বেগম। তার বাড়ি বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ফুলহর এলাকায়।
অভিযানকালে তাদের কাছ থেকে ১৮ বোতল স্কাফ সিরাপ জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews