Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

আন্তর্জাতিকঢাকানারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকবিশেষ প্রতিবেদনসারা দেশসিদ্ধিরগঞ্জসোনারগাঁসোশ্যাল মিডিয়া

মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি আংশিক নেতৃত্ব ঘোষণা।

By একুশে বাংলা নিউজ
July 19, 2026 1 Min Read
0

মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি আংশিক নেতৃত্ব ঘোষণা।

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মানবাধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের প্রত্যয় নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটির আংশিক নেতৃত্ব ঘোষণা করা হয়। রবিবার (১৯ জুলাই) বিকেলে ঢাকায় আইএইচআরসি) ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে শারমিন ইসলাম স্মৃতিকে সভাপতি এবং হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য শীর্ষ দুই পদে এসেছেন সিনিয়র সহ-সভাপতি (ভাইস প্রেসিডেন্ট) মোঃ তরিকুল ইসলাম ও সহ-সভাপতি মিতু আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন আইএইচআরসি ট্রাস্টের দক্ষিণ এশিয়া কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান আনন্দ মহল সরকার। নবনির্বাচিত এই চার শীর্ষ নেতার ওপর আগামী দিনে নারায়ণগঞ্জ জেলা কমিটির ২১ সদস্যবিশিষ্ট...
৫৬৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

মানবাধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের প্রত্যয় নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটির আংশিক নেতৃত্ব ঘোষণা করা হয়।

রবিবার (১৯ জুলাই) বিকেলে ঢাকায় আইএইচআরসি) ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে শারমিন ইসলাম স্মৃতিকে সভাপতি এবং হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য শীর্ষ দুই পদে এসেছেন সিনিয়র সহ-সভাপতি (ভাইস প্রেসিডেন্ট) মোঃ তরিকুল ইসলাম ও সহ-সভাপতি মিতু আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন আইএইচআরসি ট্রাস্টের দক্ষিণ এশিয়া কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান আনন্দ মহল সরকার। নবনির্বাচিত এই চার শীর্ষ নেতার ওপর আগামী দিনে নারায়ণগঞ্জ জেলা কমিটির ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ রূপরেখা তৈরির দায়িত্ব অর্পণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে আনন্দ মহল সরকার বলেন, “মানবাধিকার রক্ষা কোনো সাধারণ কাজ নয়, এটি একটি বড় নৈতিক অঙ্গীকার। নতুন কমিটি সততার সাথে সেই দায়িত্ব পালন করবে বলে আমরা আশাবাদী।”

নবনির্বাচিত সভাপতি শারমিন ইসলাম স্মৃতি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “নারায়ণগঞ্জে মানবাধিকার প্রতিষ্ঠা এবং সুবিধাবঞ্চিত মানুষের আইনি ও সামাজিক অধিকার রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য।”

সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তৃণমূল পর্যায়ে সংগঠনের মানবিক কার্যক্রম বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে জানানো হয়, দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি চূড়ান্ত করে প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

শহীদ জিয়া হলের রূপান্তর: উন্নয়ন নাকি মাদকের অভয়ারণ্য? জনআকাঙ্ক্ষার প্রতিফলন প্রয়োজন

Next

সোনারগাঁয়ে স্বদেশ পরিবহনের চালকের বিরুদ্ধে যাত্রীকে কামড়ে আহত করার অভিযোগ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ