Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসারা দেশ

র‍্যাব-১১-এর অভিযানে বন্দরে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

By একুশে বাংলা নিউজ
July 21, 2026 1 Min Read
0

র‍্যাব-১১-এর অভিযানে বন্দরে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় র‍্যাব-১১-এর মাদকবিরোধী অভিযানে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-১১ জানায়, মাদক নির্মূলে এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল বন্দর থানাধীন মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় হানিফ পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা চারজন সন্দেহভাজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা...
২৬৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় র‍্যাব-১১-এর মাদকবিরোধী অভিযানে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১১ জানায়, মাদক নির্মূলে এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল বন্দর থানাধীন মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে।

এ সময় হানিফ পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা চারজন সন্দেহভাজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রুবেল (৩০), তার স্ত্রী মোছা. হীরামনি (২৬), নুরুল ইসলাম (২১) এবং তার স্ত্রী ফাহিমা জান্নাত (২০)। রুবেল ও হীরামনির বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব ডুমখালী এলাকায়। নুরুল ইসলাম ও ফাহিমা জান্নাতের বাড়ি কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার পূর্ব গজালিয়া এলাকায়।

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Next

সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি রাসেল আগ্নেয়াস্ত্রসহ র‍্যাব-১১-এর হাতে গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ