Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

চীনের ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন ভারতের সীমান্তে
ঢাকা

চীনের ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন ভারতের সীমান্তে

By একুশে বাংলা নিউজ
July 27, 2026 1 Min Read
0
চীনের ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন ভারতের সীমান্তে

চীনের ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন ভারতের সীমান্তে

ভারতের উত্তর সীমান্তের দিকে মুখ করে চীন পঞ্চম প্রজন্মের জে-২০ মাইটি ড্রাগন যুদ্ধবিমান মোতায়েন করেছে। স্যাটেলাইট ইমেজিং সংস্থা ‘ভ্যান্টর’ থেকে পাওয়া সাম্প্রতিক উপগ্রহ চিত্রে দেখা গেছে, চলতি বছরের জুনের শেষ ও জুলাইয়ের শুরুতে দুটি প্রধান চীনা বিমানঘাঁটিতে ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। ৯ জুলাই শিনজিয়াং প্রদেশের হোতান বিমানঘাঁটিতে সাতটি জে-২০ যুদ্ধবিমান পার্ক করা অবস্থায় দেখা গেছে। এই ঘাঁটি লাদাখের লেহ শহর থেকে ৩৮৯ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। এছাড়া তিব্বতের দামশুং বিমানঘাঁটিতে আরও চারটি জে-২০ যুদ্ধবিমান দেখা গেছে, যা অরুণাচল প্রদেশের তাওয়াং অঞ্চল থেকে ৩৪৪ কিলোমিটার দূরে। বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই যুদ্ধবিমানগুলোর উপস্থিতি ভারতীয় বিমানবাহিনীর জন্য একটি নতুন চ্যালেঞ্জ। সাবেক ফাইটার...
৫৯

ভারতের উত্তর সীমান্তের দিকে মুখ করে চীন পঞ্চম প্রজন্মের জে-২০ মাইটি ড্রাগন যুদ্ধবিমান মোতায়েন করেছে। স্যাটেলাইট ইমেজিং সংস্থা ‘ভ্যান্টর’ থেকে পাওয়া সাম্প্রতিক উপগ্রহ চিত্রে দেখা গেছে, চলতি বছরের জুনের শেষ ও জুলাইয়ের শুরুতে দুটি প্রধান চীনা বিমানঘাঁটিতে ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

৯ জুলাই শিনজিয়াং প্রদেশের হোতান বিমানঘাঁটিতে সাতটি জে-২০ যুদ্ধবিমান পার্ক করা অবস্থায় দেখা গেছে। এই ঘাঁটি লাদাখের লেহ শহর থেকে ৩৮৯ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। এছাড়া তিব্বতের দামশুং বিমানঘাঁটিতে আরও চারটি জে-২০ যুদ্ধবিমান দেখা গেছে, যা অরুণাচল প্রদেশের তাওয়াং অঞ্চল থেকে ৩৪৪ কিলোমিটার দূরে।

বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই যুদ্ধবিমানগুলোর উপস্থিতি ভারতীয় বিমানবাহিনীর জন্য একটি নতুন চ্যালেঞ্জ। সাবেক ফাইটার পাইলট সমীর জোশী মন্তব্য করেছেন, চীনা বিমানবাহিনী এখন নিয়মিতভাবে পঞ্চম প্রজন্মের স্টিলথ বিমান পরিচালনা করছে, যা ভারতের জন্য একটি গুরুতর উদ্বেগের বিষয়।

জে-২০ যুদ্ধবিমানগুলোর আধুনিক স্টিলথ বৈশিষ্ট্য শত্রুর চোখ এড়িয়ে নিখুঁত আক্রমণ চালাতে সক্ষম। বর্তমানে ভারতের হাতে কোনো স্টিলথ যুদ্ধবিমান নেই, এবং দেশটির প্রথম স্বদেশী স্টিলথ বিমান নির্মাণাধীন রয়েছে, যা বিমানবাহিনীর স্কোয়াড্রনে যুক্ত হতে অন্তত আরও ১০ বছর সময় লাগবে।

চীনের জে-২০ যুদ্ধবিমানগুলোর সংখ্যা ২০১৯ সালে ৫০টি থেকে ২০২২ সালের শেষ নাগাদ প্রায় ২০০টিতে পৌঁছেছে। আগামী বছরগুলোতে তাদের উৎপাদন ক্ষমতা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে চীন প্রায় ১ হাজারটি জে-২০ আকাশে উড়াতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে
Previous

আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে

খুলনায় তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
Next

খুলনায় তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ