সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে সিভিল সার্জনের পরিদর্শন নীলফামারীতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষকের অস্বীকৃতি ইমরান খানের বন্দিত্ব মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ বিশেষজ্ঞের উদ্বেগ সালিশে নাতিকে রক্ষা করতে গিয়ে নিহত দাদা, মোবাইল চুরির অভিযোগে মারধর রাইডশেয়ারিং নীতিমালায় সিএনজি বাদ দেওয়ার উদ্যোগে উদ্বেগ খুলনায় তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার চীনের ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন ভারতের সীমান্তে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য: শেখ হাসিনার ফাঁসি বাস্তবায়নের দাবি চাঁদাবাজি ও মারামারির অভিযোগে বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার

চাঁদাবাজি ও মারামারির অভিযোগে বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে
চাঁদাবাজি ও মারামারির অভিযোগে বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চাঁদাবাজি ও মারামারির অভিযোগে দায়ের হওয়া পৃথক দুটি মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন পৌর শহরের ঝিকিরা এলাকার মো. আশিক (১৯), রবিউল ইসলাম (২০), মনতাজ (৫০), শাহাদাত হোসেন (৩৮), আব্দুল মোমেন (৪৫) এবং আজাদ হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই রাতে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে বিএনপি নেতা জাহিদুল ইসলাম মিস্টারকে মারধরের ঘটনায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আজাদ হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।

একই দিনে আলমগীর হোসেন নামে এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে আজাদ হোসেনকে প্রধান আসামি করে পৃথক আরেকটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সেলিম মোল্লা জানান, দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এম.এম. মনিরুজ্জামান মণ্ডল বলেন, দুইটি পৃথক মামলায় বিএনপি নেতা আজাদসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews