সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি, মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষা রাইড শেয়ারিংয়ে অতিরিক্ত ভাড়ার অভিযোগ, ব্যবস্থা নিতে প্রস্তুত ভোক্তা অধিকার অধিদপ্তর সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫; তদন্ত চলছে চুপ্পুর গ্রেপ্তার ঠেকাতে সংবিধানের ৫১ অনুচ্ছেদ কার্যকর নয়: আখতার হোসেন ইরান যুদ্ধে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা হালনাগাদ করল পেন্টাগন নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের ঘোষণা, মামদানির বিরুদ্ধে অভিযোগ আর্জেন্টিনার প্রেসিডেন্টের বক্তব্য: ঈর্ষা নিয়ে মন্তব্য অর্থনৈতিক কূটনীতির নতুন অধ্যায়ে বাংলাদেশের অগ্রযাত্রা নরসিংদীর বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নরসিংদীর বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে
নরসিংদীর বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া উত্তরপাড়া গ্রামের ৮৩ বছর বয়সী বিধবা মিলন রানী দাস চরম অসহায়ত্বের মধ্যে জীবনযাপন করছেন। স্বামী ও সন্তানহীন এই বৃদ্ধার মাথা গোঁজার মতো নিরাপদ কোনো আশ্রয় নেই। তার পুরোনো টিনের ঘরটি ধসে পড়েছে এবং বর্তমানে তিনি সেই ধসে পড়া ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, ঘরটির অধিকাংশ টিনের বেড়া ভেঙে গেছে এবং কাঠামোর বিভিন্ন অংশও ধসে পড়েছে। দরজা-জানালা ভাঙাচোরা অবস্থায় রয়েছে, ফলে বৃষ্টি, ঝড় কিংবা রোদ থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। মিলন রানী দাস খোলা আকাশের নিচে দিন-রাত কাটাচ্ছেন।

মিলন রানী দাসের স্বামী মৃত সুচিন্দ্র চন্দ্র দাসের সঙ্গে তার কোনো সন্তান নেই। প্রথম সংসারে একমাত্র ছেলে বাবার মৃত্যুর পর সব সম্পত্তি বিক্রি করে চলে গেছেন। স্থানীয়দের দাবি, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা সত্ত্বেও তিনি প্রয়োজনীয় সহায়তা পাননি।

এলাকাবাসী অভিযোগ করেছেন, অনেক সময় প্রকৃত অসহায় মানুষ সরকারি ভাতা ও সুবিধা থেকে বঞ্চিত হন। তারা মিলন রানী দাসের জন্য একটি নিরাপদ ঘরের ব্যবস্থা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের দাবি জানিয়েছেন।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন জানিয়েছেন, অসহায় মিলন রানী দাসের জন্য ঘর নির্মাণে সহায়তা হিসেবে দুই বান্ডিল ঢেউটিন দেওয়ার ব্যবস্থা করা হবে এবং অন্যান্য সরকারি সহায়তার বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews