Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বক্সে ইয়াবা পাচার: র‍্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

By একুশে বাংলা নিউজ
August 1, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বক্সে ইয়াবা পাচার: র‍্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বক্সে অভিনব কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ পিস...
২০২

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বক্সে অভিনব কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

পরে তাদের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া এলাকার আবুল কালাম আজাদ (৩৬) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার আনন্দপুর এলাকার সবুজ (২৯)।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার দুইজন একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করতেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১১ আরও জানায়, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে চুরি, ছিনতাই, এবং মাদকের বিরুদ্ধে সমাজ বাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Next

সোনারগাঁয়ে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ