Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁসোনারগাঁ থানা

সোনারগাঁয়ে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

By একুশে বাংলা নিউজ
August 1, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

তরিকুল ইসলাম (নারায়ণগঞ্জ প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সোনারগাঁ থানাধীন বারদী ইউনিয়নের আলগীরচর এলাকায় জুনু চেয়ারম্যানের পুকুরপাড়ের পূর্ব পাশের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. রাসেল (২৯)। তিনি সোনারগাঁ উপজেলার ছোট আলমদী এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মো. মহসিন মিয়া। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শেখ পারভেজ বিন কামালের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে রাসেলের হেফাজত থেকে ১২...
২৫৪

তরিকুল ইসলাম (নারায়ণগঞ্জ প্রতিনিধি):

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সোনারগাঁ থানাধীন বারদী ইউনিয়নের আলগীরচর এলাকায় জুনু চেয়ারম্যানের পুকুরপাড়ের পূর্ব পাশের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. রাসেল (২৯)। তিনি সোনারগাঁ উপজেলার ছোট আলমদী এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মো. মহসিন মিয়া।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শেখ পারভেজ বিন কামালের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে রাসেলের হেফাজত থেকে ১২ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বক্সে ইয়াবা পাচার: র‍্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

Next

তরুণদের হাতে হোক স্বপ্নের ব্যাট-বল, মাদক নয়—সমাজসেবক মাসুম রানার আহ্বান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ