Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকবিশেষ প্রতিবেদনসারা দেশসোনারগাঁ থানা

তরুণদের হাতে হোক স্বপ্নের ব্যাট-বল, মাদক নয়—সমাজসেবক মাসুম রানার আহ্বান

By একুশে বাংলা নিউজ
August 2, 2026 1 Min Read
0

তরুণদের হাতে হোক স্বপ্নের ব্যাট-বল, মাদক নয়—সমাজসেবক মাসুম রানার আহ্বান

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সেলিম সাইদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-এ উৎসবমুখর পরিবেশে মুখোমুখি হয় কদম রসুল একাদশ ও বড় রায়পাড়া ফাইটার্স। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন সমাজসেবক মাসুম রানা। তিনি খেলোয়াড় হিসেবে নয়, কদম রসুল একাদশের প্রতিনিধি ও সমর্থক হিসেবে দলের সঙ্গে সময় কাটান। ক্রীড়াবান্ধব সাজে তার প্রাণবন্ত উপস্থিতি ও আন্তরিকতা দর্শক, খেলোয়াড় ও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে। খেলার বিরতিতে উপস্থিত দর্শক, খেলোয়াড় ও তরুণদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মাসুম রানা বলেন, "তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলাই হতে পারে সবচেয়ে কার্যকর মাধ্যম। মাঠে যত...
১৯৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সেলিম সাইদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-এ উৎসবমুখর পরিবেশে মুখোমুখি হয় কদম রসুল একাদশ ও বড় রায়পাড়া ফাইটার্স।

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন সমাজসেবক মাসুম রানা। তিনি খেলোয়াড় হিসেবে নয়, কদম রসুল একাদশের প্রতিনিধি ও সমর্থক হিসেবে দলের সঙ্গে সময় কাটান। ক্রীড়াবান্ধব সাজে তার প্রাণবন্ত উপস্থিতি ও আন্তরিকতা দর্শক, খেলোয়াড় ও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে।

খেলার বিরতিতে উপস্থিত দর্শক, খেলোয়াড় ও তরুণদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মাসুম রানা বলেন, “তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলাই হতে পারে সবচেয়ে কার্যকর মাধ্যম। মাঠে যত বেশি তরুণের পদচারণা বাড়বে, ততই তারা মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে।”

তিনি আরও বলেন, অভিভাবক ও সমাজের সচেতন মানুষদের উচিত সন্তানদের খেলাধুলা, শিক্ষা এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে উৎসাহিত করা। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

টুর্নামেন্টকে ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট এবং তরুণদের প্রাণচাঞ্চল্য। উপস্থিত সবার কণ্ঠে যেন একটাই প্রত্যয় ধ্বনিত হচ্ছিল—

“মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন। সুস্থ তরুণ, সুন্দর আগামী—এটাই আমাদের অঙ্গীকার।”

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

Next

নারায়ণগঞ্জের স্বাস্থ্য খাতের বেহাল দশা: তিন মাস ধরে ভিক্টোরিয়া হাসপাতালের এক্স-রে বন্ধ, সিভিল সার্জনের ভূমিকা নিয়ে প্রশ্ন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ