বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মা-বাবার পরেই আলেম-ওলামাদের স্থান” — মুফতি সৈয়দ ইসহাক মো. আবুল খায়েরের সঙ্গে সাক্ষাতে মাসুম রানা সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সোনারগাঁয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ সোনারগাঁয়ে যুবককে প্রকাশ্যে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সোনারগাঁয়ে অতিরিক্ত লোডশেডিংয়ে স্থবির জনজীবন, বাড়ছে জনদুর্ভোগ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দুধঘাটায় শিক্ষার্থীদের মাঝে ফলজ ও কাঠজাতীয় গাছের চারা বিতরণ নারায়ণগঞ্জের স্বাস্থ্য খাতের বেহাল দশা: তিন মাস ধরে ভিক্টোরিয়া হাসপাতালের এক্স-রে বন্ধ, সিভিল সার্জনের ভূমিকা নিয়ে প্রশ্ন তরুণদের হাতে হোক স্বপ্নের ব্যাট-বল, মাদক নয়—সমাজসেবক মাসুম রানার আহ্বান সোনারগাঁয়ে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বক্সে ইয়াবা পাচার: র‍্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
৬১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হামছাদী পূর্বপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে পরিদর্শন করেছেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (৩ আগস্ট) তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অগ্নিকাণ্ডে হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই দুর্যোগপূর্ণ সময়ে ইউনিয়ন পরিষদ তাদের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে সর্বাত্মক চেষ্টা করবে।

জানা যায়, গত ২ আগস্ট গভীর রাতে হামছাদী পূর্বপাড়া এলাকায় মরহুম আব্দুল গনী মেম্বারের ছেলে মরহুম শহীদ আলমের বসতবাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে যায়। আগুনে পরিবারের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছে, যাতে তারা ক্ষয়ক্ষতি কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews